Breaking




Friday, 16 October 2026

October 16, 2026

আলো MCQ প্রশ্ন ও উত্তর PDF – গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

আলোকবিদ্যা প্রশ্ন উত্তর PDF | আলো MCQ প্রশ্ন উত্তর PDF

আলোকবিদ্যা প্রশ্ন উত্তর PDF
আলোকবিদ্যা প্রশ্ন উত্তর PDF
আলো প্রশ্ন উত্তর - বন্ধুরা আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গ তথ সমগ্র ভারতবর্ষের বড়ো বড়ো চাকরীর পরীক্ষা গুলিতে ভৌত বিজ্ঞান থেকে অনেক প্রশ্নই আসে। তাই আমরা তোমাদের সঙ্গে সেই ভৌত বিজ্ঞান বিষয়ের দারুন গুরুত্বপূর্ণ একটি টপিকের বেশ কিছু উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। 
আমরা আজকে আলো প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে হাজির হয়েছি। যে পোস্টটির মধ্যে ৯৫টি আলো বিষয়ক প্রশ্ন দেওয় আছে এবং সেই প্রশ্ন উত্তর গুলি MCQ ফরম্যাটে দেওয়া আছে। 

আলো MCQ নমুনা প্রশ্ন উত্তর

০১. যে বিভেদ তলে আলো প্রতিফলিত হয়, সেই তলকে বলে—
A) প্রতিফলক
B) প্রতিফলক তল
C) আপতন বিন্দু
D) (a) ও (b) উভয়েই

উত্তর: (a) ও (b) উভয়েই

০২. সমসত্ত্ব মাধ্যমে আলো-
A) সরলরেখায় চলে
B) বক্ররেখায় চলে
C) আলো যেতে পারে না
D) কোনোটিই নয়

উত্তর: সরলরেখায় চলে

০৩. আলোক তরঙ্গ কোন্ জাতীয় তরঙ্গ?
A) অনুদৈর্ঘ্য তরঙ্গ
B) তির্যক তরঙ্গ
C) বেতার তরঙ্গ
D) কোনোটিই নয়

উত্তর: তির্যক তরঙ্গ

০৪. আলোর গতিবেগ সর্বোচ্চ হয়-
A) হীরক
B) জল
C) কাচ
D) শূন্য মাধ্যম

উত্তর: শূন্য মাধ্যম

০৫. আকাশ নীল হবার কারণ—
A) লাল আলো শোষিত হয়
B) নীল আলো সবচেয়ে বেশি বিক্ষেপ হয়
C) নীল আলো শোষিত হয়
D) আকাশের রং স্বাভাবিক

উত্তর: নীল আলো সবচেয়ে বেশি বিক্ষেপ হয়

০৬. যখন কোনো বস্তু দেখি, তখন রেটিনায় গঠিত ঐ বস্তুর প্রতিবিম্ব-
A) সদ্‌
B) সমশীর্ষ
C) অস্‌দ
D) (a) ও (b) উভয়েই

উত্তর: সদ্‌

০৭. যে উৎসের কোন দৈর্ঘ্য প্রস্থ বা বেধ নেই তাকে বলে—
A) বিস্তৃত উৎস
B) বিন্দু উৎস
C) দীপ্ত উৎস
D) অপ্রভ উৎস

উত্তর: বিন্দু উৎস

০৮. একটি অস্বচ্ছ মাধ্যম হল-
A) জল
B) কাঠ
C) ঘষা কাগজ
D) বায়ু

উত্তর: কাঠ

০৯. প্রতিফলনের সূত্র মেনে চলে-
A) কেবলমাত্র নিয়মিত প্রতিফলন
B) কেবলমাত্র বিক্ষিপ্ত প্রতিফলন
C) নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলন
D) কোনোটিই নয়

উত্তর: নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলন

১০. অসদবিম্ব গঠন করে—
A) সমতল দর্পণ
B) উত্তল দর্পণ
C) অবতল লেন্স
D) সবগুলি

উত্তর: সবগুলি

১১. সরল পেরিস্কোপে সমতল দর্পণ কত ডিগ্রী কোণে থাকে?
A) 35°
B) 45°
C) 60°
D) 75°

উত্তর: 45°

১২. বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত?
A) 1.5
B) 1.33
C) 0.66
D) 0.75

উত্তর: 1.33

১৩. একটি প্রিজমে কয়টি তল থাকে?
A) 3 টি
B) 4 টি
C) 5 টি
D) 6 টি

উত্তর: 5 টি

১৪. 1666 সালে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন—
A) নিউটন
B) ম্যাক্সওয়েল
C) আইনস্টাইন
D) হাইগ্রেনস

উত্তর: নিউটন

১৫. একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম হল—
A) ধাতু
B) ইট
C) জল
D) টিস্যু, কাগজ

উত্তর: টিস্যু, কাগজ

১৬. প্রতিসরাঙ্কের (µ) মান নির্ভর করে-
A) মাধ্যমদ্বয়ের প্রকৃতির উপর
B) আলোর বর্ণ
C) আলোর বেগ
D) (a) ও (b) উভয়েই

উত্তর: (a) ও (b) উভয়েই

১৭. প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত?
A) 45°
B) 60°
C) 90°
D) 65°

উত্তর: 90°

১৮. আলোর প্রতিসরণে আপাতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না?
A) 30°
B) 0°
C) 45°
D) 60°

উত্তর: 0°

১৯. সাদা আলোর বর্ণালী তে যে রঙের আলোর চ্যুতি সর্বোচ্চ হয়-
A) লাল
B) হলুদ
C) নীল
D) বেগুনি

উত্তর: বেগুনি

২০. সবুজ আলোতে একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে--
A) লাল
B) নীল
C) কালো
D) বাদামি

উত্তর: কালো

২১. আলোক তরঙ্গ হলো নিম্নের কোনটি?
A) যান্ত্রিক তরঙ্গ
B) অনুদৈর্ঘ্য তরঙ্গ
C) তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
D) ওপরের কোনোটিই নয়

উত্তর: তড়িৎ চুম্বকীয় তরঙ্গ

২২. পার্শ্বীয় পরিবর্তন কোন ধরনের দর্পণে ঘটে থাকে?
A) উত্তল দর্পণ
B) অবতল দর্পণ
C) সমতল দর্পণ
D) অমসৃণ দর্পণ

উত্তর: সমতল দর্পণ

২৩. আকাশের রং নীল এর কারণ কী?
A) নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি
B) নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম
C) বায়ুর নীল স্তরে আছে
D) নীল বর্ণ হল প্রাথমিক বর্ণ

উত্তর: নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম

২৪. মরীচিকা কিসের উদাহরণ?
A) আলোকের তরঙ্গধর্ম
B) আলোকের ব্যতিচার
C) আলোকের প্রতিফলন
D) আলোকের আভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন

উত্তর: আলোকের আভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন

২৫. নিম্নের কোনটি প্রাথমিক বর্ণ নয়--
A) লাল
B) কমলা
C) সবুজ
D) নীল

উত্তর: কমলা

আলো MCQ প্রশ্ন উত্তর PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details :: 
 
File Name: আলো MCQ প্রশ্ন ও উত্তর

File Format:  PDF

No. of Pages:  2

File Size:  244 KB


Thursday, 15 October 2026

October 15, 2026

বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তিদের তালিকা PDF

বিভিন্ন বাদ্যযন্ত্রের বিখ্যাত শিল্পীদের নাম PDF || Famous Indian Musicians In Bengali PDF

বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যাক্তি সমূহ
বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যাক্তি সমূহ
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি জেনারেল নলেজ টপিকের একটি উল্লেখযোগ্য পোস্ট সম্পর্কে। যে পোস্টটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও- আমাদের আজকের উল্লেখযোগ্য পোস্টটি হল, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তালিকা PDF. আমরা খুব সুন্দরভাবে PDF-টি তোমাদের সঙ্গে শেয়ার করছি। 
তাই তোমরা অবশ্যই নীচের দেওয়া পোস্টটি মনোযোগ সহকারে দেখে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে যাতে যে কোন সময়ে পড়তে পারো। 

বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যাক্তি সমূহ

সানাই- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ- 
  1. গোলাম আলী খান
  2. বাগেশ্বর গামার
  3. ওস্তাদ বিসমিল্লাহ খান
  4. সাজ্জাদ হোসেন
  5. কৃষ্ণ রাম চৌধুরী
  6. রঘুনাথ প্রসন্ন
  7. আলী আহমদ হোসেন

তবলা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ- 
  1. পন্ডিত শান্তা প্রসাদ
  2. জ্ঞানপ্রকাশ ঘোষ
  3. আল্লারাখা খান
  4. ওস্তাদ জাকির হোসেন
  5. কিষাণ মহারাজ
  6. কুমার বোস
  7. বিক্রম ঘোষ
  8. স্বপ্না চৌধুরী
  9. নিখিল ঘোষ

সেতার- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ- 
  1. দেবী চৌধুরী
  2. সুজাতা খান
  3. পণ্ডিত রবিশঙ্কর
  4. মোস্তাক আলী খান
  5. বিলায়েত খান
  6. নিখিল ব্যানার্জি
  7. আমির খসরু

বাঁশি- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ- 
  1. নারায়ণ ঘোষ
  2. পান্নালাল ঘোষ
  3. সুবাস কামট
  4. হরিপ্রসাদ চৌরাসিয়া

বেহালা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ- 
  1. জুবিন মেহেতা
  2. জয়রাম লাল গুড়ি
  3. এল. শুভ্রমনিয়াম
  4. টি. এন. কৃষ্ণন
  5. ইহুদি মেনুইন
  6. ভি জি যোগ

সরোদ- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ- 
  1. আলাউদ্দিন খান
  2. বৃজি নারায়ন
  3. ওস্তাদ আলী আকবর খান
  4. আমজাদ আলী
  5. আজাদ আলী খান
  6. বুদ্ধদেব দাস গুপ্ত
  7. ওয়াজাহাত খান

সন্তুর- এর সঙ্গে যুক্ত ব্যাক্তিগণ- 
  1. রাহুল শর্মা
  2. শিব কুমার শর্মা
  3. তরুণ ভট্টাচার্য
  4. ভজন সপরী
  5. উল্লাস বপত
  6. অভয় সপরী

বিনা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ- 
  1. বিশ্ব মোহন ভাট
  2. কলাপক্কাম স্বামীনাথন
  3. আসাদ আলী খান
  4. হিন্দরাজ দিবেকার
  5. গোপাল কৃষ্ণন
  6. জিয়া মহিউদ্দিন দাগার

সারেঙ্গী- এর সঙ্গে যুক্ত ব্যাক্তিগণ- 
  1. সুলতান খান
  2. বৃন্দা খান
  3. ওস্তাদ শাকুর খান
  4. রমেশ মিশ্র
  5. পণ্ডিত রাম নারায়ণ
  6. সাবরী খান

মৃদঙ্গ- এর সঙ্গে যুক্ত ব্যাক্তিগণ- 
  1. পাল্ঘাট মনি আইয়ার
  2. দক্ষিনা মূর্তি পিল্লাই
  3. উমায়লপুরম কে. শিবরমন

গীটার- এর সঙ্গে যুক্ত ব্যাক্তিগণ- 
  1. ব্রিজ ভূষণ কাবড়া
  2. বিশ্বমোহন ভাট
  3. বরুন পাল
  4. কমলা শংকর
  5. দেবাশীষ ভট্টাচার্য

ঘটম- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ- 
  1. সুরেশ বৈদ্যনাথন
  2. হরিহরণ বিনয়াকরম
  3. বিক্রম ঘোষ

পিয়ানো- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ- 
  1. উৎসব লাল
  2. অনিল শ্রীনিবাসন
  3. আদনান সামি

মাওতারগান- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ- 
  1. সুদীপ দাস গুপ্ত
বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যাক্তি সমূহ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details :: 

File Name: বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যাক্তি সমূহ

File Format:  PDF

No. of Pages:  1

File Size:  153 KB


October 15, 2026

WBPSC Clerkship 2019 Question Paper PDF - ক্লার্কশিপ 2019 প্রশ্নপত্র PDF

WBPSC Clerkship 2019 Question Paper PDF – সম্পূর্ণ প্রশ্নপত্র

ক্লার্কশিপ 2019 প্রশ্নপত্র PDF
ক্লার্কশিপ 2019 প্রশ্নপত্র PDF
নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) পরিচালিত Clerkship পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে আপনি WBPSC Clerkship 2019 Question Paper পিডিএফ আকারে পেতে পারেন এবং পরীক্ষার প্রশ্নের ধরন, মান ও গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে ধারণা লাভ করতে পারেন।

যাঁরা আগামী দিনে WBPSC Clerkship পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাঁদের জন্য ২০১৯ সালের প্রশ্নপত্রটি অনুশীলন করা বিশেষভাবে সহায়ক হতে পারে। নিয়মিত বিগত বছরের প্রশ্ন সমাধান করলে নিজের প্রস্তুতির মূল্যায়ন করা, দুর্বল বিষয়গুলি চিহ্নিত করা এবং পরীক্ষার জন্য আত্মবিশ্বাস বাড়ানো সহজ হয়।

নিচে WBPSC Clerkship 2019 Question Paper ডাউনলোড করার লিঙ্ক এবং প্রশ্নপত্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো। প্রশ্নপত্রটি সমাধান করার সময় নির্দিষ্ট সময়সীমা মেনে অনুশীলন করার চেষ্টা করুন, যাতে প্রকৃত পরীক্ষার জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারেন।

WBPSC Clerkship Question Paper 2019

1st Shift Question Paper :: Download Now

2nd Shift Question Paper :: Download Now


Wednesday, 14 October 2026

October 14, 2026

ভারতের সংবিধান MCQ কুইজ – পর্ব ০৫ | Indian Constitution Quiz in Bengali

ভারতের সংবিধান MCQ কুইজ – পর্ব ০৫ | Indian Constitution Quiz in Bengali

ভারতের সংবিধান MCQ কুইজ
ভারতের সংবিধান MCQ কুইজ
ডিয়ার পরীক্ষার্থী,
তোমাদের সকল প্রকার পরীক্ষার প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যাবার জন্য আমরা ভারতের সংবিধান MCQ কুইজ এই পোস্টটি শেয়ার করছি। তোমরা হয়তো এটা ভালো ভাবে জানো যে প্রায় সমস্থ রকম চাকরীর পরীক্ষা গুলির ক্ষেত্রে এই বিষয়টি থেকে ৫-১০ নম্বর থাকে, তাই তোমাদের সেই গুলি নম্বর তোলার জন্য অবশ্যই এই বিষয়টিকে লক্ষ্য দেওয়া উচিত।

তোমাদের সুবিধার্থে আমরা সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক ৩০ নম্বরের এই কুইজটি শেয়ার করছি। যে কুইজটিতে বাছাই করা সিলেবাস অনুযায়ী প্রশ্ন দেওয়া আছে। সুতরাং আর দেরি না করে অবিলম্বে কুইজটিতে অংশগ্রহণ করে নাও। 

অনলাইন ভারতের সংবিধান কুইজ
 
বিষয় ভারতের সংবিধান
পর্ব 05
প্রশ্ন সংখ্যা 30
পূর্ণমান 30
সময় 60 সেকেন্ড / প্রশ্ন

Quiz Application

আমাদের সহযোগিতা তোমাদের সাফল্য

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

October 14, 2026

উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার প্রশ্নপত্র 2027 PDF | সকল বিষয় একসাথে

HS 3rd Semester Question Paper 2027 PDF [All Subject]

HS 3rd Semester Question Paper 2027 PDF
HS 3rd Semester Question Paper 2027 PDF
উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে এই পোস্টে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ২০২৭-এর বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র PDF একসাথে সাজিয়ে দেওয়া হয়েছে।

একটি একটি করে বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র খোঁজার ঝামেলা না করে এখান থেকেই প্রয়োজনীয় বিষয়ের প্রশ্নপত্র সংগ্রহ করতে পারবেন।
প্রশ্নপত্র অনুশীলনের মাধ্যমে পরীক্ষার প্রশ্নের ধরন, গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রশ্নের মান এবং সময় ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা তৈরি করা সম্ভব। তাই নিয়মিত প্রশ্নপত্র সমাধান ও নিজেকে যাচাই করার চেষ্টা করুন।
নিচে সকল বিষয়ের প্রশ্নপত্র PDF দেওয়া হলো।
আপনার প্রয়োজনীয় বিষয়ের প্রশ্নপত্রটি দেখে নিন এবং পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করুন।
সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল অনেক শুভেচ্ছা। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য নিয়মিত পড়াশোনা ও অনুশীলন চালিয়ে যান।

উচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার প্রশ্নপত্র ২০২৭

Board Name WBCHSE
Exam Name HS 3rd Semester 2027
Exam Date 21st Sept - 7th Oct 2027
Semester 3rd
Subject All
Time 10.00 AM - 11.15 AM
Website wbchse.wb.gov.in

WBCHSE • HIGHER SECONDARY
HS Semester 3 Question Paper 2027
সকল বিষয়ের প্রশ্নপত্র PDF একসাথে
২১ সেপ্টেম্বর
বাংলা
QUESTION PAPER
PDF View
২৪ সেপ্টেম্বর
ইংরেজি
QUESTION PAPER
PDF View
২৮ সেপ্টেম্বর
এডুকেশন
QUESTION PAPER
PDF View
২৯ সেপ্টেম্বর
পরিবেশবিদ্যা
QUESTION PAPER
PDF View
২৯ সেপ্টেম্বর
ফিজিক্যাল এডুকেশন
QUESTION PAPER
PDF View
৩০ সেপ্টেম্বর
ইতিহাস
QUESTION PAPER
PDF View
১ অক্টোবর
ভূগোল
QUESTION PAPER
PDF View
৫ অক্টোবর
দর্শন
QUESTION PAPER
PDF View
৫ অক্টোবর
সংস্কৃত
QUESTION PAPER
PDF View
৭ অক্টোবর
রাষ্ট্র বিজ্ঞান
QUESTION PAPER
PDF View
📄 প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র দেখতে PDF View বাটনে ক্লিক করুন।
🎓 HS Semester 3 • Question Paper 2027 • WBCHSE

Tuesday, 13 October 2026

October 13, 2026

পিএসসি ক্লার্কশিপ প্রশ্ন উত্তর PDF || WBPSC Clerkship Question Answer PDF

পিএসসি ক্লার্কশিপ প্রশ্ন উত্তর PDF || WBPSC Clerkship Question Answer PDF

পিএসসি ক্লার্কশিপ প্রশ্ন উত্তর 2023 PDF
পিএসসি ক্লার্কশিপ প্রশ্ন উত্তর 2023 PDF
সুপ্রিয় বন্ধুরা,
তোমরা যারা ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এবং যারা দীর্ঘ বছর ধরে প্রস্তুতি নিয়ে যাচ্ছো তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি পিএসসি ক্লার্কশিপ প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা উক্ত পরীক্ষার উপযোগী বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর দিয়েছি। যে প্রশ্ন গুলি তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখে নাও। আর অবশ্যই প্রচুর পরিমানে বন্ধুদের শেয়ার করবে। 

পিএসসি ক্লার্কশিপ প্রশ্ন উত্তর

প্রশ্নঃ মোগল আমলে জারি শিল্পের প্রধান দুটি কেন্দ্র কি কি?
উঃ ফৈজাবাদ ও খান্দেশ

প্রশ্নঃ প্রথম পাণিপথের যুদ্ধে কে কার কাছে পরাস্ত হয়েছিলেন?
উঃ ইব্রাহিম লোদী, জহির-উদ-দ্বীন মহম্মদ বাবরের কাছে

প্রশ্নঃ কোন দুর্গে ও কবে শিবাজীর রাজ্যাভিষেক হয়েছিল?
উঃ রায়গড় দুর্গে, ১৬৭৪ খ্রিস্টাব্দে

প্রশ্নঃ কাশ্মীরের কোন শাসককে 'কাশ্মীরের আকবর' বলা হত?
উঃ জয়নাল আবেদিন

প্রশ্নঃ 'আদি ব্রাহ্ম সমাজ' কে স্থাপন করেন?
উঃ দেবেন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ লোদী বংশের শেষ সুলতান কে?
উঃ ইব্রাহিম লোদী

প্রশ্নঃ কারা ভারতে মুসলমান রাজত্বের প্রতিষ্ঠা করে?
উঃ তুর্কি

প্রশ্নঃ অশোক কী উপাধি নিয়েছিলেন?
উঃ প্রিয়দর্শী

প্রশ্নঃ অশোক কার মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন?
উঃ বিন্দুসার

প্রশ্নঃ 'এরোলিনিমাস' কোন দেশের বিমান সংস্থা?
উঃ আর্জেন্টিনা

প্রশ্নঃ ভারতের সবথেকে ভালো কোক কয়লা কোথায় পাওয়া যায়?
উঃ ঝরিয়ায়

প্রশ্নঃ 'বুন্দেলখন্ড' ও 'বাঘেলখন্ড' কি ধরনের মালভূমি?
উঃ ক্ষয়জাত ব্যবচ্ছিন্ন মালভূমি

প্রশ্নঃ 'ত্রিভুবন সড়ক' কোথায় আছে?
উঃ ভারত ও নেপালের মধ্যে

প্রশ্নঃ কানাড়ি ভাষায় 'মালাদ' শব্দের অর্থ কি?
উঃ পাহাড়ি দেশ

প্রশ্নঃ গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদী কোথায় মিশেছে?
উঃ এলাহাবাদ

প্রশ্নঃ পর্যায় সারণীর প্রথম ধাতুকল্পটির পারমাণবিক সংখ্যা কত?
উঃ ৫ (প্রথম ধাতুকল্প বোরন)

প্রশ্নঃ থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্ক এর মাঝের উষ্ণতার ব্যবধানকে কি বলে?
উঃ প্রাথমিক অন্তর

প্রশ্নঃ রাবার কে শক্ত করতে রাবারের সঙ্গে কি মেশানো হয়?
উঃ সালফার

প্রশ্নঃ কৃত্রিম বৃষ্টি তৈরি করতে কি ব্যবহৃত হয়?
উঃ সিলভার আয়োডাইড

প্রশ্নঃ আকাশের রং নীল হয় কেন?
উঃ নীল আলোর বিক্ষেপণ সবথেকে বেশি

প্রশ্নঃ হিরে জ্বলজ্বল করে কেন?
উঃ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য

প্রশ্নঃ লোহায় মরিচা পড়লে লোহার ওজনে কি পরিবর্তন হয়?
উঃ বেড়ে যায়

প্রশ্নঃ মানবদেহে কোন ধাতুটি সবথেকে বেশি পরিমাণে রয়েছে?
উঃ ক্যালসিয়াম

প্রশ্নঃ হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়?
উঃ লোহা

প্রশ্নঃ 'গামা রশ্মি' কে আবিষ্কার করেন?
উঃ পল উলরিচ ভিল্লার্ড

প্রশ্নঃ দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন?
উঃ ফিরোজ শাহ তুঘলক

প্রশ্নঃ বাংলার 'আদিনা মসজিদ' কে তৈরি করেছিলেন?
উঃ সিকান্দার শাহ

প্রশ্নঃ ভারতে আসার সমুদ্র পথ কে আবিষ্কার করেছিলেন?
উঃ ভাস্কো-দা-গামা

প্রশ্নঃ কোন মোগল সম্রাটকে ভারতের ইতিহাস তার 'ভ্রান্ত দাক্ষিণাত্য নীতি'র জন্য মনে রেখেছে?
উঃ ওরঙ্গজেব

প্রশ্নঃ দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগান সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন কে?
উঃ হিমু

প্রশ্নঃ 'তক্ষশীলা' কোন সময়ের একটি প্রসিদ্ধ শহর ছিল?
উঃ মৌর্য

প্রশ্নঃ 'খালসা প্রথা' কে প্রবর্তন করেন?
উঃ গুরু গোবিন্দ সিং

প্রশ্নঃ ভারতে কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায়?
উঃ সম্রাট অশোক

প্রশ্নঃ কোন দেশ বেশি কোবাল্ট রফতানি করে?
উঃ জিম্বাবোয়ে

প্রশ্নঃ অস্ট্রেলিয়া দেশটি কে আবিষ্কার করেন?
উঃ জেমস কুক

প্রশ্নঃ কোন বাঁধের জল বোকারো ইস্পাত কারখানায় সরবরাহ করা হয়?
উঃ তেনুঘাট

প্রশ্নঃ প্রাচীন ভারতের কোন লিপি ডানদিক থেকে বাম দিকে লেখা হত?
উঃ খরোষ্ঠী

প্রশ্নঃ কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে 'ভারতের নেপোলিয়ন' আখ্যা দিয়েছেন?
উঃ ভিনসেন্ট এ. স্মিথ

প্রশ্নঃ ভারত প্রধানত কোন দেশে লৌহ আকরিক রপ্তানি করে?
উঃ জাপান

প্রশ্নঃ 'ফোয়েন' কোন দেশের স্থানীয় বায়ু?
উঃ সুইজারল্যান্ড

প্রশ্নঃ কোন আগ্নেয়গিরিকে 'ভূমধ্যসাগরের লাইট হাউজ' বলা হয়?
উঃ স্ট্রমবলী

প্রশ্নঃ পৃথিবীর অনুসূর অবস্থা কোন দিনটিতে দেখা যায়?
উঃ ৩রা জানুয়ারি

প্রশ্নঃ কোন খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে?
উঃ সুয়েজ খাল

প্রশ্নঃ অক্সিজেনের পরে ভূপৃষ্ঠে সবথেকে বেশি পরিমাণে প্রাপ্ত মৌল কোনটি?
উঃ সিলিকন

প্রশ্নঃ কোন পরিবহন ব্যবস্থাকে 'ভারতের জীবনরেখা' বলা হয়?
উঃ রেলপথ

প্রশ্নঃ 'কাবেরী' নদীর ডান তীরের উপনদী কোনটি?
উঃ অমরাবতী

প্রশ্নঃ মেরুপ্রভা কোন অঞ্চলে দেখা যায়?
উঃ কুমেরু অঞ্চল

প্রশ্নঃ ভারতের বিদেশনীতি কে ঠিক করে?
উঃ মন্ত্রিপরিষদ

প্রশ্নঃ 'সুপ্রিম কোর্ট'এর বিচারককে ইমপিচমেন্ট এর জন্য কোন ধরনের সংখ্যাগরিষ্ঠতা লাগে?
উঃ বিশেষ সংখ্যাগরিষ্ঠতা

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের কোন তফশিল ভারতের ভাষার সঙ্গে সম্পর্কিত?
উঃ অষ্টম তফশিল

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শুরু হয়?
উঃ রাজস্থান (১৯৫৯ সালে নাগৌড় জেলায় এই ব্যবস্থা প্রথম প্রয়োগ করা হয়)

প্রশ্নঃ ভারতের সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলির মূল উদ্দেশ্য কি?
উঃ কল্যাণকর রাজ্য প্রতিষ্ঠা করা

প্রশ্নঃ লোকসভার সেক্রেটারি জেনারেল কে নিযুক্ত করেন?
উঃ লোকসভার অধ্যক্ষ

প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন?
উঃ সর্দার বলদেব সিং

প্রশ্নঃ ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত?
উঃ কেন্দ্রীয় তালিকা

প্রশ্নঃ সালোকসংশ্লেষ ও শ্বসনের হার কখন সমান হয়?
উঃ ভোরবেলায়

প্রশ্নঃ সালোকসংশ্লেষকারী অঙ্গাণু কোনটি?
উঃ ক্লোরোপ্লাস্ট

প্রশ্নঃ অবাত শ্বসনকারী উদ্ভিদের নাম কি?
উঃ ইস্ট

প্রশ্নঃ কোন খাদ্য উপাদান শক্তি সরবরাহ করে না?
উঃ জল

প্রশ্নঃ পৌষ্টিক নালীর কোন অংশের মাধ্যমে পাচিত খাদ্যবস্তু শোষিত হয়?
উঃ ক্ষুদ্রান্ত

প্রশ্নঃ উদ্ভিদের পুষ্টির পর্যায়গুলি কি কি?
উঃ সংশ্লেষণ ও আত্তীকরণ

প্রশ্নঃ প্রোটিন পরিপাকের শেষে কোন পদার্থের সৃষ্টি হয়?
উঃ অ্যামাইনো অ্যাসিড

প্রশ্নঃ রক্তে বিলিরুবিনের পরিমাণ বাড়লে কি ঘটবে?
উঃ জন্ডিস

প্রশ্নঃ রক্তের সঞ্চয়স্থল কোন গ্রন্থি?
উঃ  প্লীহা

প্রশ্নঃ 'ওপেন হার্ট সার্জারি' কে আবিষ্কার করেন?
উঃ ক্ল্যারেন্স ওয়ালটন লিলেহেই

প্রশ্নঃ ফরাসিরা ভারতের সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে?
উঃ সুরাতে
ক্লার্কশিপ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: পিএসসি ক্লার্কশিপ প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  250 KB 



October 13, 2026

RRB NTPC 2016 CBT-1 All Shift Question Papers PDF with Answer Key

RRB NTPC CBT-1 2016 Question Paper with Answer Key PDF – All Shifts

RRB NTPC 2016 CBT-1 Question Paper PDF
RRB NTPC 2016 CBT-1 Question Paper PDF
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের RRB NTPC 2016 CBT-1 Question Paper PDF দিচ্ছি, যেহেতু ২০২৪ এর NTPC পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে, সেহেতু আজকের পোস্টটি তোমাদের দারুন ভাবে কাজে আসতে চলেছে। কারণ যে কোন পরীক্ষার প্রস্তুতির একটি উল্লেখযোগ্য প্রন্থা হল সেই পরীক্ষার বিগত সালের প্রশ্নপত্র ফলো করা। যাতে করে সেই পরীক্ষার প্রশ্ন সম্পর্কে সম্পূর্ণ ধারনা তৈরি হয়।

সুতরাং তোমরা আর কোনো রকম সময় নষ্ট না করে নীচের দেওয়া PDF-টি সংগ্রহ করে নাও এবং প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখো যাতে তোমরা সফল ভাবে এই পরীক্ষার জন্য পাশ করতে পারো।

RRB NTPC 2016 CBT-1 Question Paper PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: RRB NTPC 2016 CBT-1 Question Paper

File Format:  PDF

No. of Pages:  1039

File Size:  66 MB 



আরও প্র্যাকটিস সেট